রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

শিকড় নিউজ ডেস্ক

বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এক অভিনন্দন বার্তায় অ্যাটর্নি জেনারেল বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।
তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরো বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরো সুদৃঢ় ও সমুন্নত হবে- এটাই প্রত্যাশা।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং রাষ্ট্রের কল্যাণে তার দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। মহান আল্লাহ তাকে দেশ ও জাতির কল্যাণে সর্বোত্তমভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করুন বলেও অভিনন্দন বার্তায় উল্লেখ করেন।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ:
ই-মেইল : editorshikornews@gmail.com
web: www.shikorsandhane.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | ওয়েবসাইট ডিজাইন : Kolpotoru IT.