শাহজালাল বিমাবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, রাত পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে ওই সময় লাউঞ্জের রান্নাঘরের কর্মীরা ১০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুন নিয়ন্ত্রণে। এরপর তারা ফেরত চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।

হঠাৎ করে বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের সেখানে থাকা লোকজন ভয় পেয়ে যান। তারা দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে সরে পড়েন। এসময় এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পদক্ষেপে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ:
ই-মেইল : editorshikornews@gmail.com
web: www.shikorsandhane.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | ওয়েবসাইট ডিজাইন : Kolpotoru IT.