মেট্রোরেলের মতিঝিল–কমলাপুর রুটে ব্যয় কমল ৭৫৪ কোটি

নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ব্যয় ৭৫৪ কোটি টাকা কমানো হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ বাড়লেও ব্যয় কমানোর বিষয়টি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ট একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।  

উপদেষ্টা জানান, সভায় মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

একনেক সভায় ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১ হাজার ৩৪৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে এক  হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন হয়।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান নির্মাণের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণে ৭৬১ কোটি ১৬ লাখ টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা জানান, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল অংশের কাজের মেয়াদ বাড়ানো হলেও ব্যয় কমিয়ে আনা হয়েছে ৭৫৪ কোটি টাকা।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ:
ই-মেইল : editorshikornews@gmail.com
web: www.shikorsandhane.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | ওয়েবসাইট ডিজাইন : Kolpotoru IT.